উদ্দীপকের সংগঠটি কোন ধরনের সমবায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সংগঠনটি ঋণদান সমবায় সংগঠন। বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিগণ ঋণ সুবিধা প্রাপ্তির লক্ষ্যে যে সমিতি গঠন করে তাকে ঋণদান সমবায় সমিতি বলে। এরূপ সমিতির সদস্যদের ক্রয়কৃত শেয়ার ও জমাকৃত আমানত এবং প্রয়োজনে সমবায় ব্যাংক বা অন্যান্য ব্যাংক হতে তহবিল সংগ্রহ করে তা থেকে প্রয়োজনমতো সমবায়ীদের ঋণ দেয়া হয়। উদ্দীপকে পদ্মা পাড়ের জেলেরা সুদি মহাজন ও ঋণ দাতাদের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে 'পদ্মা সমবায় নামে একটি বিধিবদ্ধ সংগঠন গড়ে তোলে। উক্ত সংগঠন থেকে সদস্যরা স্বল্প সুদে ঋণ পেয়ে থাকে। অর্থাৎ ঋণ সুবিধার লক্ষ্যেই উদ্দীপকের সংগঠনটি গঠিত হয়, যা ঋণদান সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সংগঠনটি ঋণদান সমবায় সংগঠন।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকের সংগঠটি কোন ধরনের সমবায় সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
তারা বিধি অনুযায়ী মুনাফার সর্বোচ্চ অংশ নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সদস্যরা সিদ্ধান্ত নেয়, উপযুক্ত ৪ বছরের জমা সঞ্চিতি তহবিল থেকে ৩,০০,০০০ টাকা ব্যয়ে একটি সিএনজি ক্রয় করে ভাড়া দিবে।উত্তর
উত্তর
উত্তর
উত্তর