নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: যমুনা পাড়ের ২০ জন জেলে তাদের মাছের ন্যায্য মূল্য পাওয়ার জন্য একটি সমবায় সমিতি গঠন করলেন। ফলে তারা মাছ বিক্রি করে ন্যায্যমূল্য পাচ্ছেন। এ বছর তাদের মুনাফার পরিমাণ ৮০,০০০ টাকা। এই টাকা তারা নিজেদের মধ্যে বণ্টন করতে চায়। Q. উদ্দীপকে বর্ণিত সমিতির প্রতিজন সদস্য কত টাকা মুনাফা পাবেন?
ক. ৩২০০
খ. ৩২৮০
গ. ৩৫০০
ঘ. ৪০০০
উত্তর: ৩২৮০
ব্যাখ্যা: মোট মুনাফা: ৮০,০০০ টাকা আইন অনুযায়ী তহবিলে কর্তন: ১৮% (সংরক্ষিত তহবিল ১৫% + উন্নয়ন তহবিল ৩%) বণ্টনযোগ্য মুনাফা: ৮০,০০০ - (৮০,০০০ এর ১৮%) = ৬৫,৬০০ টাকা সদস্য সংখ্যা: ২০ জন প্রতিজনের লভ্যাংশ: ৬৫,৬০০ ÷ ২০ = ৩,২৮০ টাকা
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · MCQ