'বিজয় লিমিটেড' এর শেয়ার বিক্রয়ে ঝামেলা এড়ানোর করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: 'বিজয় লিমিটেড' এর শেয়ার বিক্রয় ঝামেলা এড়ানোর জন্য পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হতে হবে। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।এরকম কোম্পানি শেয়ারবাজারে বিবরণপত্র প্রচার করে জনগণ হতে প্রয়োজনের মূলধন সংগ্রহ করতে পারে। উদ্দীপকের ক,খ ও গ একত্রে 'বিজয় লিমিটেড' নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন। তারা যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়েই প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করতে পারলেন। কিন্তু শেয়ার বিক্রয় করতে যেয়ে কোম্পানিটি আইনগত ঝামেলার সম্মুখীন হলো। কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বা ঋণপত্রের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারেনা। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির এরূপ বাধ্যবাধকতা নেই।যেহেতু উদ্দীপকের বিজয় লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি,তাই তারা শেয়ার বিক্রয় করতে আইনগত ঝামেলার সম্মুখীন হয়েছে। তারা যদি এখন কোম্পানিটির সদস্য সংখ্যা বাড়িয়ে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করে তাহলে শেয়ার বাজারে শেয়ার ইস্যু করতে পারবে। তাই আমি মনে করি, বিজয় লিমিটেডের শেয়ার বিক্রয় ঝামেলায় এড়ানোর জন্য পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হতে হবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
'বিজয় লিমিটেড' এর শেয়ার বিক্রয়ে ঝামেলা এড়ানোর করণীয় সম্পর্কে তোমার …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর