উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের মাধ্যমে 'বৃহদায়তন উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির মাধ্যমে বৃহদায়তন উৎপাদন পরিচালনা করা সম্ভব। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ,শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। যে কোনো দেশেই পাবলিক লিমিটেড কোম্পানি বৃহদায়তন প্রকৃতিতে গড়ে ওঠে। উদ্দীপকে যে চিত্র দেওয়া হয়েছে তা মূলত পাবলিক লিমিটেড কোম্পানির গঠন পর্যায়। চিত্রের নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ের পরের ঘরটিতে কার্যারম্ভ পর্যায় বসবে। পাবলিক লিমিটেড কোম্পানি একটি বৃহদায়তন প্রতিষ্ঠান।এখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। প্রকৃতিগত কারণেই এখানে উৎপাদনসহ অন্যান্য ব্যবসায়ীক কর্মকান্ড বেশি হয়।দেশের সম্পদ ব্যবহারে এই সংগঠনটি অধিক ভূমিকা রাখে। সরকারকে অধিক কর প্রদান করে।ফলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে। তাই বলা যায়, পাবলিক লিমিটেড কোম্পানির মাধ্যমে বৃহদায়তন উৎপাদন পরিচালনা করা সম্ভব।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের মাধ্যমে 'বৃহদায়তন উৎপাদন কার্যক্রম পর…
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর