উদ্দীপকের প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহের জন্যে যে ঋণপত্র ব্যবহার করছে তার যৌক্তিকতা মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে জনাব সরোয়ার প্রতিষ্ঠানটির মূলধন সংগহের জন্য খোলা ঋণপত্র ব্যবহার করছেন। কোম্পানি ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে তার কোন নির্দিষ্ট বা যাবতীয় সম্পত্তি আবদ্ধ বা বন্ধক না রেখে যে ঋণপত্র বিক্রয় করে তাকে সাধারণ বা খোলা ঋণপত্র বলে। উদ্দীপকে দেখা যায় জনাব গোলাম সরোয়ার ও তার ১০ বন্ধু মিলে 'ওয়েস্টার্ন ফেব্রিকস লিমিটেড' প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানের প্রয়োজনে তারা বাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে। কিছুদিন পর আরও মূলধন সংগ্রহের জন্য ঋণপত্র ইস্যু করে মূলধন সংগ্রহ করে।এর জন্য তাদের কোন স্থাবর অস্থাবর সম্পত্তি বন্ধক রাখতে হয়নি। এতে বোঝা যায় যে প্রতিষ্ঠানটি খোলা ঋণপত্রের মাধ্যমে মূলধন সংগ্রহ করবে। খোলা ঋণপত্রের মাধ্যমে যেহেতু প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সেহেতু ঋণপত্রে ঋণ প্রাপ্তির স্বীকৃতি থাকতে হবে। এই ঋণপত্রে কোন স্থাবর ও অস্থাবর সম্পত্তি বন্ধক রাখতে হয় না,তাই প্রতিষ্ঠানের সম্পত্তি এবং মালিকদের সম্পত্তি সুরক্ষিত থাকে। সুতরাং প্রতিষ্ঠানটির খোলা ঋণপত্রের মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহের জন্যে যে ঋণপত্র ব্যবহার করছে …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর