ABC কোম্পানি লি. এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রহিম ও করিমের মধ্যে কার অগ্রাধিকার বেশি? মতামত দাও।
উত্তর: এবিসি কোম্পানি এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে করিমের অগ্রাধিকার বেশি। যে শেয়ারের লভ্যাংশের হার পূর্বনির্দিষ্ট থাকে না তাকে সাধারণ শেয়ার বলে। এরুপ শেয়ার মালিকগণ কোম্পানির সুযোগ সুবিধায় অন্যান্য শেয়ার মালিকগণ হতে অধিক সুবিধা ভোগ করে। উদ্দীপকের রহিম বিবিসি কোম্পানি অগ্রাধিকার শেয়ারহোল্ডার। তিনি নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। করিম একই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার। তিনি রহিমের পরে লভ্যাংশ পান এবং লভ্যাংশের হার প্রতি বছর সমান থাকে না। কোম্পানি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে করিম রহিমের থেকে বেশি অগ্রাধিকার পাবেন। সাধারণ শেয়ারহোল্ডারগণ অন্যান্য শেয়ারহোল্ডারগণের চেয়ে কোম্পানির সকল সুযোগ-সুবিধা ও মর্যাদা অধিক ভোগ করেন। সাধারণ শেয়ারহোল্ডারগণ কোম্পানির পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারে, নির্বাচনে ভোট দিতে পারে ও শেয়ার হোল্ডারদের বিভিন্ন সভায় অংশগ্রহণ ও সিদ্ধান্ত নিতে পারে কিন্তু অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা এরূপ কোন সুবিধা ভোগ করতে পারেনা। সুতরাং বলা যায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রহিম ও করিমের মধ্যে করিমের অগ্রাধিকার বেশি।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
ABC কোম্পানি লি. এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রহিম ও করিমের মধ্যে …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর