উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম সাতজন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ,শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এরূপ কোম্পানি যেকোনো দেশেই অধিক জনবল নিয়ে বৃহদায়তন প্রকৃতিতে গড়ে ওঠে। উদ্দীপকের সাগর ও তার ছয় বন্ধু মিলে তিস্তা এগ্রো নামে একটি প্রতিষ্ঠান চালু করে।তারা মূলধন বৃদ্ধির জন্য জনসাধারণের কাছ থেকে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত করে। যেহেতু তাদের গঠিত প্রতিষ্ঠানটির সদস্যসংখ্যা সাতজন এবং তারা জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারবে; তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর