তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত সমবায়ের সদস্যরা সংরক্ষিত তহবিল থেকে ডিপ ফ্রিজ ক্রয়ের সম্পূর্ণ অর্থসংস্থান করতে পারবে? গাণিতিক ব্যাখ্যাসহ যুক্তি উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সমবায়টির সংরক্ষিত তহবিল হতে ডিপ ফ্রিজ কিনার সামর্থ্য রয়েছে বলে আমি মনে করি। সমশ্রেণীর কমবৃত্ত সম্পন্ন মানুষ নিজেদের অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য সম্মিলিত প্রচেষ্টায় সমবায় আইনের আওতায় যে সংগঠন করে তোলে তাকে সমবায় সমিতি বলে।এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধন। সমবায় সমিতির আইন অনুযায়ী মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়। উদ্দীপকের বরগুনা জেলার জেলেদের সংরক্ষিত তহবিল মোট অর্থের পরিমাণ হবে: ২০১৩ সালে জমার হার (৩,০০,০০০×১৫%)=৪৫,০০০ টাকা ২০১৪ সালে জমার হার (৩,৫০,০০০×১৫%)=৫২,৫০০ টাকা ২০১৫ সালে জমার হার (৪,২৫,০০০×১৫%)=৬৩,৭৫০ টাকা সুতরাং বরগুনা জেলা ছেলেদের মোট সংরক্ষিত তহবিলের পরিমাণ ১,৬১,২৫০ টাকা। তাদের পাঁচটি ডিপ ফ্রিজ ক্রয় করতে প্রয়োজন (২৫০০০×৫)=১,২৫,০০০ টাকা। পরিশেষে বলা যায়,উদ্দীপকের প্রতিষ্ঠানটির সংরক্ষিত তহবিল হতে পাঁচটি ডিপ ফ্রিজ ক্রয়ের সামর্থ্য রয়েছে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত সমবায়ের সদস্যরা সংরক্ষিত তহবিল থ…
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর