উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি। কতিপয় উৎপাদক নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসু করার উদ্দেশ্যে যে সমবায় সমিতি গড়ে তুলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।কমবৃত্ত সম্পন্ন উৎপাদক শ্রেণী মহাজন, মধ্যস্থ ব্যবসায়ী ইত্যাদি ব্যক্তিবর্গের দৌরাত্মে দিশেহারা থাকে।এ অসুবিধা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ক্ষুদ্র উৎপাদকগণ এ ধরনের সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। উদ্দীপকের নিমসারের ৪০ জন সবজি চাষী ন্যায্যমূলক প্রাপ্তির লক্ষ্যে একটি সমিতি গড়ে তুলেন। সমিতির মাধ্যমে চাষীরা সবজি চাষে ও বিক্রয়ে ন্যায্য মূল্য পাবে।তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর