উদ্দীপকে সমিতিটিতে মতামতের অধিকার যে নীতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তার তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের সমিতিটিতে মতামতের অধিকার সাম্যের নীতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। সাম্য বলতে সম্ভবত সংঘবদ্ধ পারস্পরিক অধিকারে সমতা প্রতিষ্ঠাকে বুঝায়।সমবায়ের সদস্যরা সামাজিক,অর্থনৈতিক বা পারিবারিকভাবে যেয়ে যেমনই হোক না কেন, সবাই এখানে সমান মর্যাদার অধিকারী।সমবায়ে যার যে পরিমাণ মূলধনই থাক না কেন সবাই এক ভোটের অধিকারী।সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনার ক্ষেত্রেও এভাবেই সমবায়ের সদস্যদের মধ্যে সাম্য ধরে রাখার চেষ্টা করা হয়। উদ্দীপকের সমবায় সংগঠনটিতে সকলের মতামতের ভিত্তিতে একটি পরিচালনা পর্ষদ গঠন করেছে।সংগঠনে একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আছে যে মতামত দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত কোন সুবিধা পায় না। সমবায় সমিতি গঠিত হয় কমবৃত্তসম্পন্ন মানুষদের নিয়ে।সমিতিতে সকলের ঐক্য ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ।সবাই ঐক্যবদ্ধভাবে নিজেদের আর্থসামাজিক কল্যাণ অর্জন করতে পারে। এ লক্ষ্যে সাম্যের নীতি খুবই গুরুত্বপূর্ণ।সমবায়ে সাম্যের নীতি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।সদস্যরা অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে যেমনই হোক না কেন সংগঠনে সবাই সমান। সবাই সমানভাবে মতামত দেওয়া ও যেকোন সিদ্ধান্ত গ্রহণে সমান অধিকার ভোগ করে। তাই আমি মনে করি, উদ্দীপকে সমিতিটিতে মতামতের অধিকার সাম্যের নীতি দ্বারা প্রতিষ্ঠিত হবে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে সমিতিটিতে মতামতের অধিকার যে নীতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে ত…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর