উল্লিখিত প্রতিষ্ঠানটির নিবন্ধনপত্র পাওয়ার ক্ষেত্রে করণীয় কী? মতামত দাও।
উত্তর: উল্লিখিত সমবায় সমিতির নিবন্ধনপত্র পাওয়ার ক্ষেত্রে সমবায় আইন অনুযায়ী কমিটি গঠন করতে হবে বলে আমি মনে করি। সমবায় আইন অনুযায়ী সমিতির কাজ পরিচালনার জন্য একটি সুগঠিত ব্যবস্থাপনা কমিটি থাকে। কমিটির সদস্য ন্যূনতম হয় এবং সর্বোচ্চ বারো জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। এ সংখ্যা সবসময় তিন দিয়ে বিভাজ্য হতে হবে। উদ্দীপকে কুয়াকাটার ২০ জন জেলে একটি সমিতি গঠন করে। এরপর তারা একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে। সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ আছেন একজন করে। সাধারণ সদস্য আছেন তিনজন। তারা সমিতিটি নিবন্ধনের জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কিন্তু ব্যবস্থাপনা কমিটি গঠনে ত্রুটি থাকার কারণে তাদেরকে নিবন্ধনপত্র দেওয়া হয়নি। উদ্দীপকের সমিতির কমিটিতে সদস্যসহ মোট সংখ্যা সাত জন। এটি তিন দ্বারা বিভাজ্য নয়। আর সমবায় সমিতির কমিটি তিন দিয়ে বিভাজ্য না হলে তা আইনগতভাবে বৈধতা পায় না। এ অবস্থায় সদস্য সংখ্যা একজন কমিয়ে ছয় জন করতে হবে। অথবা, নয় জনে উন্নীত করতে হবে। এতে পরবতীতে আবেদন করে সমিতিটি নিবন্ধনপত্র পাওয়ার যোগ্য হবে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উল্লিখিত প্রতিষ্ঠানটির নিবন্ধনপত্র পাওয়ার ক্ষেত্রে করণীয় কী? মতামত …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর