ছকের বিষয়াবলি কীভাবে সমবায় ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো ।
উত্তর: সমবায় সমিতির অবদানের আলোকে উদ্দীপকের ছকের বিষয়াবলি সমবায় ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত। এদেশের সমবায় সংগঠনগুলো স্বল্পবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য গড়ে ওঠে। এ সমিতির প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় । সমিতির সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য এগুলো প্রতিষ্ঠিত। এর মাধ্যমে নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ক তৈরি হয় । উদ্দীপকে সমবায় সমিতির উদ্দেশ্য ও অবদান সম্পর্কে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এটি মূলত স্বল্পবিত্ত মানুষের সংগঠন। মধ্যস্থব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেতে সমপর্যায়ের ব্যক্তিরা এ সমিতি গঠন করে। এতে তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে ও বিক্রি করতে পারে। আর সমিতিতে বাস্তবধর্মী পরিকল্পনা করা হয়। এর সঠিক বাস্তবায়নের মাধ্যমে সমবায় বিভাগের উন্নয়ন হয়। এখানে সকল সদস্যকে সমান অধিকার ও গুরুত্ব দেওয়া হয়। ফলে এর মাধ্যমে দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করা যায়৷ এছাড়া, সমবায়ের সব কাজের মধ্যে সুষ্ঠু সমন্বয় করা হয়। সুতরাং, এ বিষয়গুলোকে সমবায় ব্যবসায়ের সাথে সংগতিপূর্ণ বলা যায় ।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
ছকের বিষয়াবলি কীভাবে সমবায় ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা…
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর