সমবায় সমিতিতে 'একতাই বল' ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: 'একতাই বল' এ মৌলিক নীতির ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত হয়। এ নীতির মূল বিষয় হলো সদস্যদের মধ্যে একতা বজায় রাখা। দরিদ্র ও সমমনা ব্যক্তিরা নিজেদের সীমিত সামর্থ্যকে একত্রিত করে সমবায় গঠন করে। তাই সফলতা লাভে সব অবস্থায়ই এর সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হয়। সমবায় সমিতি সমাজের দুর্বল শ্রেণিকে ঐক্যবদ্ধ করে পারস্পরিক সহযোগিতায় পথ চলার নতুন দিকনির্দেশনা প্রদান করে। এতে তাদের মধ্যে একতা প্রতিষ্ঠা হয়ে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। এটিই একতাই বল নীতির মূল ভাষ্য।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
সমবায় সমিতিতে 'একতাই বল' ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর