শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে করো সংরক্ষিত তহবিলের টাকা থেকে দুটি তাঁতকল কেনার সমুদয় অর্থের সংস্থান হবে? যুক্তিসহ মতামত দাও।

উত্তর: সংরক্ষিত তহবিলের টাকা থেকে দুটি তাঁতকল কেনার সমুদয় অর্থের ব্যবস্থা হবে বলে আমি মনে করি। সমবায় সমিতির অর্জিত মুনাফার পুরোটাই সদস্যদের মধ্যে ভাগ করা হয় না। আইনানুযায়ী বাধ্যতামূলকভাবে অর্জিত মুনাফার ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে জমা করতে হয়। এই অর্থ ভবিষ্যতে ব্যবসায় বাড়ানোর জন্য খরচ করা হয়। উদ্দীপকের কুমারখালীর ৫০ জন তাঁতি একত্র হয়ে একটি উৎপাদন সমবায় সমিতি গঠন করেন। তারা সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে জমা রাখেন। পরে ১৫,০০০ টাকা দরে দুইটি তাঁতকল কেনার জন্য সংরক্ষিত তহবিল ব্যবহারের চিন্তা করছেন। এক্ষেত্রে তাঁতকল কেনার জন্য মোট (১৫,০০০×২) বা ৩০,০০০ টাকা প্রয়োজন। তিন বছরে সংরক্ষিত তহবিলে জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় (৬০,০০০ + ৬৫,০০০ + ৭৫,০০০) × ১৫% = ৩০, ০০০ টাকা। তাঁতকল কেনার জন্যও প্রয়োজন ৩০,০০০ টাকা। সুতরাং, এ সংরক্ষিত তহবিলের টাকা থেকেই তারা ২টি তাঁতকল কেনার সমুদয় অর্থের ব্যবস্থা করতে পারবেন।

HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল

তুমি কি মনে করো সংরক্ষিত তহবিলের টাকা থেকে দুটি তাঁতকল কেনার সমুদয় …

উদ্দীপক

মধ্যস্থব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কুমারখালীর তাঁতিরা ২০১৩ সালে ৫০ জন একত্র হয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। পরবর্তী তিন বছরে তাদের অর্জিত মুনাফার পরিমাণ যথাক্রমে ৬০,০০০, ৬৫,০০০ ও ৭৫,০০০ টাকা। তারা বিধিবদ্ধ নিয়ম অনুসারে ন্যূনতম হারে সঞ্চিতি তহবিল জমা রাখেন। তারা প্রতিটি ১৫,০০০ টাকা দরে দুইটি তাঁতকল কেনার জন্য সংরক্ষিত তহবিল ব্যবহারের চিন্তা করছেন।

Dhaka · 2017

উত্তর

'একতাই বল' হচ্ছে সমবায়ের মূলমন্ত্র।

উত্তর

সমবায় সমিতির পরিচালনাসংক্রান্ত সব নিয়মকানুন যে দলিলে লেখা থাকে, তাকে সমবায় উপবিধি বলে। এটি সমবায়ের মূল বা প্রধান দলিল। এর ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়। এর বাইরে কোনো কাজ করা সমবায় সমিতির জন্য বৈধ নয়। এ উপবিধির বাইরে কোনো সমস্যার উদ্ভব হলে তা সমবায় নিবন্ধকের অনুমতি নিয়ে মীমাংসা করতে হয়। এক্ষেত্রে সমবায় আইন ও সমবায় বিধিমালা অনুসরণ করতে হয়।

উত্তর

উদ্দীপকে গঠিত সমবায় সমিতিটির তিন বছরের অর্জিত মুনাফা হলো ৬০,০০০ টাকা, ৬৫,০০০ টাকা ও ৭৫০০০ টাকা। তারা বিধিবদ্ধ নিয়ম অনুসারে ন্যূনতম হারে সঞ্চিতি তহবিল সংরক্ষণ করেন। সমবায় আইন অনুযায়ী ১৫% সংরক্ষিত তহবিল এবং ৩% উন্নয়ন তহবিলে চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয়। এ ১৮% বাদে বাকি ৮২% মুনাফা সদস্যদের মধ্যে বণ্টন করতে হয়। এক্ষেত্রে প্রতি সদস্য তার ক্রয়কৃত শেয়ার অনুপাতে মুনাফা পাবে। সুতরাং সদস্যদের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ হবে- তিন বছরে অর্জিত মোট মুনাফা (৬০,০০০ + ৬৫০০০ + ৭৫,০০০) টাকা = ২,০০,০০০ টাকা বাদ: ১৫% সংরক্ষিত তহবিল (২,০০,০০০×১৫%) = ৩০,০০০ টাকা বাদ: ৩% উন্নয়ন তহবিল (২,০০,০০০×৩%) = ৬,০০০ টাকা ∴ বণ্টনযোগ্য মোট মুনাফা = ১,৬৪,০০০ টাকা। ∴ সদস্যদের বণ্টনযোগ্য মোট মুনাফার পরিমাণ ১,৬৪,০০০ টাকা।

উত্তর

সংরক্ষিত তহবিলের টাকা থেকে দুটি তাঁতকল কেনার সমুদয় অর্থের ব্যবস্থা হবে বলে আমি মনে করি। সমবায় সমিতির অর্জিত মুনাফার পুরোটাই সদস্যদের মধ্যে ভাগ করা হয় না। আইনানুযায়ী বাধ্যতামূলকভাবে অর্জিত মুনাফার ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে জমা করতে হয়। এই অর্থ ভবিষ্যতে ব্যবসায় বাড়ানোর জন্য খরচ করা হয়। উদ্দীপকের কুমারখালীর ৫০ জন তাঁতি একত্র হয়ে একটি উৎপাদন সমবায় সমিতি গঠন করেন। তারা সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে জমা রাখেন। পরে ১৫,০০০ টাকা দরে দুইটি তাঁতকল কেনার জন্য সংরক্ষিত তহবিল ব্যবহারের চিন্তা করছেন। এক্ষেত্রে তাঁতকল কেনার জন্য মোট (১৫,০০০×২) বা ৩০,০০০ টাকা প্রয়োজন। তিন বছরে সংরক্ষিত তহবিলে জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় (৬০,০০০ + ৬৫,০০০ + ৭৫,০০০) × ১৫% = ৩০, ০০০ টাকা। তাঁতকল কেনার জন্যও প্রয়োজন ৩০,০০০ টাকা। সুতরাং, এ সংরক্ষিত তহবিলের টাকা থেকেই তারা ২টি তাঁতকল কেনার সমুদয় অর্থের ব্যবস্থা করতে পারবেন।
HSCManagement 1st PaperChapter: 6 সমবায় সমিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুন গার্মেন্টস-এর শ্রমিকেরা তাদের নিজেদের কল্যাণার্থে কারখানা গেইটের সামনে একটি দোকান স্থাপন করে। এ দোকানের মালিক তারা এবং ক্রেতাও। তাদের নিজেদের মধ্য থেকে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ব্যবসায়টি চালায়। প্রতি তিন বছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনিয়োগ যাই হোক না কেন প্রত্যেকের অংশগ্রহণ থাকে সমান। তারা তাদের সংগঠন থেকে বিবিধ সহায়তা পেয়ে থাকে।

Barisal · 2017

ক
সমবায় সমিতির 'উপবিধি' কী?
খ
বহুমুখী সমবায় সমিতি বলতে কী বোঝ?
গ
'সকল অংশীদারের সমান অংশগ্রহণ' -এতে সমবায়ের কোন নীতিটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
সংগঠনটি থেকে শ্রমিকেরা কী কী সুবিধা পাচ্ছে বলে তুমি মনে করো? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বহুমুখী সমবায় সমিতি বলতে কী বোঝ?

বহুমুখী সমবায় সমিতি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সমবায় সমিতির 'উপবিধি' কী?

সমবায় সমিতির 'উপবিধি' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রফিক পেশায় একজন রিকসা ভ্যান চালক। স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট হতে ঋণ নিতে হয়। অবস্থার উন্নয়নের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে ভ্যানচালক সমবায় সমিতি গঠন করেন। তারা দৈনিক ভিত্তিক চাঁদা দিয়ে সঞ্চয় জমা করেন এবং জমাকৃত টাকা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হন। সমিতি অল্পদিনে ৩৫টি ভ্যান গাড়ি নিজস্ব অর্থায়নে ক্রয় করে। সমিতির সদস্য সংখ্যা এখন ৮৩ জন।

Jessore · 2017

ক
সমবায়ের মূল উদ্দেশ্য কী?
খ
ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে জনাব রফিকের উদ্যোগ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝায়?

ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সমবায়ের মূল উদ্দেশ্য কী?

সমবায়ের মূল উদ্দেশ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দোহাজারীর আলুচাষি নাসির আরও ৪০ জন আলুচাষি নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। তাদের উদ্দেশ্য হলো প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক ক্রয়ে এবং আলু সংরক্ষণ ও বিক্রয়ে সুবিধা লাভ করা। উক্ত সমবায় গঠনের চূড়ান্ত পর্যায়ে সমবায় নিবন্ধক তার সিল ও স্বাক্ষরযুক্ত গুরুত্বপূর্ণ দলিল নাসিরকে প্রদান করেন। উক্ত দলিলে সমিতির মোট শেয়ার সংখ্যা ১,০০০ উল্লেখ আছে। নাসির ২০০ শেয়ার ক্রয় করেন। আগামী নির্বাচনে সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য তিনি আরও শেয়ার ক্রয়ের পরিকল্পনা করছেন।

Sylhet · 2017

ক
সমবায় সমিতির উপবিধি কী?
খ
জাতীয় সমবায় সমিতি বলতে কী বোঝায়?
গ
সদস্যদের প্রকৃতির ভিত্তিতে উদ্দীপকের সমবায় সমিতির ধরন ব্যাখ্যা করো।
ঘ
নাসির আরও শেয়ার ক্রয় করতে পারবে কি? যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.জাতীয় সমবায় সমিতি বলতে কী বোঝায়?

জাতীয় সমবায় সমিতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমবায় সমিতির উপবিধি কী?

সমবায় সমিতির উপবিধি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংগঠনটি থেকে শ্রমিকেরা কী কী সুবিধা পাচ্ছে বলে তুমি মনে করো? তোমার মতামত দাও।'সকল অংশীদারের সমান অংশগ্রহণ' -এতে সমবায়ের কোন নীতিটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা বহুমুখী সমবায় সমিতি বলতে কী বোঝ?সমবায় সমিতির 'উপবিধি' কী?বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে জনাব রফিকের উদ্যোগ উদ্দীপকের আলোকে বিশ্লেউদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? ব্যাখ্যা করো।ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝায়?সমবায়ের মূল উদ্দেশ্য কী?নাসির আরও শেয়ার ক্রয় করতে পারবে কি? যুক্তিসহ মতামত দাও।সদস্যদের প্রকৃতির ভিত্তিতে উদ্দীপকের সমবায় সমিতির ধরন ব্যাখ্যা করো।জাতীয় সমবায় সমিতি বলতে কী বোঝায়?সমবায় সমিতির উপবিধি কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।