উদ্দীপকে বর্ণিত 'আশার আলো' কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'আশার আলো' ভোক্তা সমবায় সমিতির অন্তর্ভুক্ত। ভোক্তা সমবায় সমিতিতে ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় সমবায় বিপণি গঠন করেন। এতে তারা ন্যায্যমূল্যে উন্নতমানের সামগ্রী সংগ্রহ করতে পারেন। আবার এ বিপণি হতে অর্জিত মুনাফাও তারা ভোগ করতে পারেন। এ ধরনের সমিতিতে সদস্যদের বার্ষিক ক্রয়কৃত পণ্যের মূল্য অনুসারে মুনাফা বণ্টিত হয়। উদ্দীপকের ঢাকার মিরপুর এলাকায় 'আশার আলো' নামে একটি সমিতি রয়েছে। এর সদস্যরা তাদের প্রয়োজনীয় ভোগ্যপণ্য সরাসরি কোম্পানি থেকে কিনে এনে নিজেরা ভাগ করে নেয়। ভোক্তারা তাদের আর্থিক কল্যাণসাধনের জন্য এ সমিতি পরিচালনা করছেন। তারা সমিতি থেকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করে। এরূপ সমিতি গঠনের ফলে সদস্যদের মধ্যে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। এসব বৈশিষ্ট্য ভোক্তা সমবায় সমিতির কার্যক্রমের আওতায় পড়ে। সুতরাং উদ্দীপকের 'আশার আলো' ভোক্তা সমবায় সমিতির অন্তর্ভুক্ত।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'আশার আলো' কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর