গোমতী পাড়ের জেলেরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছে ব্যাখ্যা কর।
উত্তর: সদস্যদের প্রকৃতি বিচারে উদ্দীপকের গোমতী পাড়ের সমবায় সমিতি উৎপাদক সমবায় সমিতি। উৎপাদকগন উন্নয়ন ও তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় কার্যকে ফলপ্রসূ করার জন্য যে সমবায় সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এর মাধ্যমে উৎপাদকরা মহাজন বা মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পায়। উদ্দীপকে গোমতী পাড়ের এলাকার জেলেরা তাদের আর্থ সামাজিক কল্যাণের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠন করেন। উক্ত সমিতির বৃহদায়তন উৎপাদক এবং ক্রয় বিক্রয় সহ নানান সুবিধা পেতে গঠিত হয়। এছাড়াও জেলে,কামার, কুমোর, তাঁতি, কৃষক যে সমিতির গঠন করে তার উৎপাদন সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সদস্যদের প্রকৃতি বিচারের উদ্দীপকের সমিতি উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
গোমতী পাড়ের জেলেরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর