ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝো?
উত্তর: নির্দিষ্ট এলাকার ভোগকারীরা কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষে মানসম্মত পণ্য ক্রয়ের জন্য নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তারা ভোক্তা সমবায় সমিতির গঠন করে। এ ধরনের সমিতি গঠনের মাধ্যমে ক্রেতারা বৃহদায়তন ক্রস সুবিধায় পেয়ে থাকে এবং ন্যায্য মূল্যে পণ্য সংগ্রহ করতে পারে। কেবল পণ্য প্রাপ্তিই নয়, এটি সদস্যদের আর্থিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের সমিতির বিশেষ বৈশিষ্ট্য হলো এরা লভ্যাংশ সদস্যদের মধ্যে শেয়ার অনুপাতে বন্টন না করে তাদের প্রত্যেকের সারা বছরের ক্রয়ের মূল্যের অনুপাতে বন্টন করা হয়।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝো?
উত্তর