উদ্দীপকের সমিতি সাংগঠনিক স্তর বিচারে কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সমিতিটির সাংগঠনিক স্তর বিচারে প্রাথমিক সমবায় সমিতি। সমবায় যোগদানকারী ব্যক্তি বর্গকে নিয়ে প্রাথমিক পর্যায়ে যে সমবায় সমিতি গঠিত হয় তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে। সাধারণভাবে সমবায় সমিতি বলতে প্রাথমিক সমবায় সমিতিকেই বোঝায়। এ ধরনের সমিতি সমবায় সদস্যদের মধ্য হতে নির্বাচিত নির্বাহী কমিটি কর্তৃক পরিচালিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, একতা সমবায় সমিতি মোট মূলধন এক লক্ষ টাকা যা ১০০ টাকা করে ১০০০ শেয়ারে বিভক্ত। ১০০ জন তাঁতকল শ্রমিক এর সদস্য হিসেবে থাকতে সম্মত হয়েছে। এদের মধ্যে একজন সদস্য একাই ৩০০ শেয়ার কিনতে চাইলে সমিতির কার্যকরী কমিটির প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। তাদের এই সমিতিটি প্রাথমিক সমবায় সমিতির সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সমিতি সাংগঠনিক স্তর বিচারে প্রাথমিক সমবায় সমিতি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকের সমিতি সাংগঠনিক স্তর বিচারে কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর