দেশের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত দাও।
উত্তর: দেশের আর্থসামাজিক উন্নয়নে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ খুবই গুরুত্বপূর্ণ। দরিদ্র দূরীকরণ, আর তো সামাজিক অবস্থার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৮০ সালে বগুড়া জেলাকে কেন্দ্র করে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ গঠিত হয়। প্রতিষ্ঠানটার কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রশিক্ষণ ও ঋণ প্রদান, হাঁস-মুরগি প্রতিফলন ও খামার পরিচালনা, মাছ চাষ ও নার্সারি প্রতিষ্ঠা ও কুটির শিল্পের বিভিন্ন কাজের সহায়তা করা ইত্যাদি। উদ্দীপকের মিসেস "এইচ" সফল উদ্যোক্তা।ছোটবেলা থেকে তিনি নারীদের বেকারত্ব লাঘবের চিন্তা করতেন। এক পর্যায়ে তিনি তার এলাকার গরীব নারীদের কাছ থেকে প্রতি সপ্তাহে চাল উত্তোলন করে সঞ্চয়ের মাধ্যমে ধীরে ধীরে তাদেরকে স্বাবলম্বী করে তোলেন। একই ধারাবাহিকতায় নারীদের উন্নয়নে তার হাতে গড়ে ওঠে একটি বেসরকারি সংগঠন। বর্তমানে যেটি দেশের সর্ববৃহৎ এনজিও সংগঠন। ব্যবসায় উদ্যোগ ছাড়া অনুন্নত, উন্নত বা উন্নয়নশীল কোন দেশের আর্থসামাজিক উন্নয়ন কল্পনা করা যায় না। দেশে চাকরির ক্ষেত্র সীমিত তাই যদি কেউ নিজ উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপন করে সেক্ষেত্রে ব্যক্তির অবস্থান পরিবর্তনের পাশাপাশি কিছু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। উদ্দীপকের সংগঠনটিও এমন এক ধরনের সংগঠন, যেখানে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
দেশের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর