উদ্দীপকে বর্ণিত সংগঠন টির নাম কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠন টির নাম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ। দারিদ্র দূরীকরণ, অর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৮০ সালে বগুড়া জেলাকে কেন্দ্র করে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ গঠিত হয়। প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল- প্রশিক্ষণ ও ঋণ প্রদান, হাঁস-মুরগি প্রতিপালন ও খামার পরিচালনা, মাছ চাষ, নার্সারির প্রতিষ্ঠা ও কুটির শিল্পের বিভিন্ন কাজে সহায়তা ইত্যাদি। উদ্দীপকের মিসেস "এইচ" সফল উদ্যোক্তা।ছোটবেলা থেকে তিনি নারীদের বেকারত্ব লাঘবের চিন্তা করতেন। এক পর্যায়ে তিনি তার এলাকার গরীব নারীদের কাছ থেকে প্রতি সপ্তাহে চাল উত্তোলন করে সঞ্চয়ের মাধ্যমে ধীরে ধীরে তাদেরকে স্বাবলম্বী করে তোলেন। একই ধারাবাহিকতায় নারীদের উন্নয়নে তার হাতে গড়ে ওঠে একটি বেসরকারি সংগঠন। বর্তমানে যেটি দেশের সর্ববৃহৎ এনজিও সংগঠন। আর এটি হল ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সংগঠন টির নাম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগঠন টির নাম কি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর