উদ্দীপক অনুসারে সমবায় সমিতিতে কোন নীতির অভাব দেখা দেয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সমবায় সমিতিতে মুনাফা বণ্টনে সঞ্চিতি সংরক্ষণ নীতির অভাব দেখা দেয়। সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩) = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০ – ১৮) = ৮২% সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। উদ্দীপকে বকসীগঞ্জ গ্রামের সাধারণ কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাওয়ার জন্য একটি সমিতি গঠন করেন। এ সমিতির শেয়ারের সংখ্যা ২০,০০০ টি। গত বছর সমিতির লাভের পরিমাণ ছিল ১,৫০,০০০ টাকা। জনাব রফিক এ সমিতির একজন সাধারণ সম্পাদক। তার শেয়ারের সংখ্যা ১,০০০ টি। সমিতির বার্ষিক সাধারণ সভায় সর্বোচ্চ লভ্যাংশ ভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রফিক মুনাফা নেন ৬,৩৭৫ টাকা। উদ্দীপকে সমিতির মুনাফা হয় ১,৫০,০০০ টাকা। উক্ত ১,৫০,০০০ টাকার মধ্যে সদস্যরা পাবে (১,৫০,০০০ × ৮২/১০০) = ১,২৩,০০০ টাকা রফিক পাবে ( ১,২৩,০০০ ÷ ১,০০০/২০,০০০) = ৬,১৫০ টাকা। অথচ রফিক নেন ৬,৩৭৫ টাকা অর্থাৎ (৬,৩৭৫-৬,১৫০) = ২২৫ টাকা বেশি নেন। তাই আমি মনে করি, উদ্দীপকের সমবায় সমিতিতে মুনাফা বণ্টনে সঞ্চিতি সংরক্ষণ নীতির অভাব দেখা দেয়।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপক অনুসারে সমবায় সমিতিতে কোন নীতির অভাব দেখা দেয়? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর