উদ্দীপকে বর্ণিত প্রত্যাশা সমবায় সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্ত মুনাফা নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রত্যাশা সমবায় সমিতির প্রত্যেক সদস্যদের প্রাপ্ত মুনাফার পরিমাণ ৪,১০০ টাকা। সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩)% = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০ ১৮)% = ৮২% সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। উদ্দীপকের জনাব দোলন ও ২৯ জন সদস্য একত্রিত হয়ে 'প্রত্যাশা' নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। সমিতিতে তাদের প্রত্যেকের শেয়ার সমান। সার বীজ প্রভৃতি ক্রয় ছাড়াও তারা সমিতির মাধ্যমে উৎপাদিত ফসলের বিক্রয় করে থাকেন। দোলন ও অন্য সদস্যগণ সমিতি থেকে সহজ শর্তে ঋণ সুবিধা ভোগ করে থাকে। সমিতি গত বছর ১,৫০,০০০ টাকা মুনাফা অর্জন করেন। তারা অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করে। উদ্দীপকে সমিতির মুনাফা হয় ১,৫০,০০০ টাকা। উক্ত ১,৫০,০০০ টাকার মধ্যে সদস্যরা পাবে (১,৫০,০০০ × ৮২/১০০) = ১,২৩,০০০ টাকা। আর প্রত্যেক সদস্য পাবে (১,২৩,০০০ ÷ ৩০) = ৪,১০০ টাকা
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রত্যাশা সমবায় সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্ত মুন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর