জনাব দোলনের সমবায় প্রতিষ্ঠানটি উদ্দেশ্যের দিক বিচারে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব দোলনের সমবায় প্রতিষ্ঠানটি উদ্দেশ্যের দিক বিচারে বহুমুখী সমবায় সমিতি। একাধিক উদ্দেশ্য নিয়ে যে সমিতি গঠিত হয় তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। এরূপ সমিতি বহুমুখী উদ্দেশ্য (যেমন: ক্রয়-বিক্রয়, উৎপাদন, ঋণদান ইত্যাদি) নিয়ে গঠিত হয়। আমাদের দেশের অধিকাংশ সমিতি বহুমুখী সমবায় সমিতি হিসেবে গঠিত ও পরিচালিত হতে দেখা যায়। উদ্দীপকের জনাব দোলন ও ২৯ জন সদস্য একত্রিত হয়ে 'প্রত্যাশা' নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। সমিতিতে তাদের প্রত্যেকের শেয়ার সমান। সার বীজ প্রভৃতি ক্রয় ছাড়াও তারা সমিতির মাধ্যমে উৎপাদিত ফসলের বিক্রয় করে থাকেন। দোলন ও অন্য সদস্যগণ সমিতি থেকে সহজ শর্তে ঋণ সুবিধা ভোগ করে থাকে। উক্ত সমিতিটি একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত, যা বহুমুখী সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব দোলনের সমবায় প্রতিষ্ঠানটি উদ্দেশ্যের দিক বিচারে বহুমুখী সমবায় সমিতি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
জনাব দোলনের সমবায় প্রতিষ্ঠানটি উদ্দেশ্যের দিক বিচারে কোন ধরনের? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর