উদ্দীপকে সদস্যদের প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের সমিতি গঠন করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতি বিচারে উৎপাদক সমবায় সমিতি। কতিপয় উৎপাদকগণ উৎপাদন সুবিধা ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য যে সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। এ ধরনের সমিতি মূলত কোনো এলাকায় নিজেদের প্রয়োজন মিটানোর জন্য বা আর্থিক ও বৃহদায়তন উৎপাদনের সুবিধা অর্জনের লক্ষ্যে গঠিত হয়। এটি দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বলা হয়েছে, টাঙ্গাইলের পোড়াবাড়ি এলাকার ২৫০ জন তাঁতি নিজেদের স্বার্থ রক্ষায় একটি সমিতি গঠন করে। এই সমিতির মাধ্যমে সদস্যরা ন্যায্যমূল্যে সুতা ক্রয়, ও তৈরিকৃত তাঁতের শাড়ি বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। তাঁতিদের এমন সমিতিটি উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই. বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতি বিচারে উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে সদস্যদের প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের সমিতি গঠন করা হয়েছে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর