শাহরিয়ার সর্বোচ্চ কত টাকা মুনাফা পেতে পারেন? সমিতির বৈশিষ্ট্যের আলোকে নির্ণয় কর।
উত্তর: শাহরিয়ার সর্বোচ্চ ১১,১৮১.৮২ টাকা পাবেন। সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩)% = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০ – ১৮)% = ৮২% সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। উদ্দীপকে 'কল্যাণী' সমবায় সমিতির সদস্য ১০১ জন। এর মোট শেয়ার ১১০ টি। প্রত্যেক সদস্য ১টি করে শেয়ার কিনলেও শাহরিয়ার নামে একজন সদস্য একাই কিনেছেন ১০টি শেয়ার। সমিতির বার্ষিক নির্বাচনে তিনি ১০টি ভোট দিতে চাইলেও তা আইনগত কারণে পারেননি। বছর শেষে সমিতির মুনাফা হয় ১,৫০,০০০ টাকা। উদ্দীপকের সমিতিতে মোট মুনাফা ১,৫০,০০০ টাকা। উক্ত টাকার মধ্যে সদস্যরা পাবে = (১,৫০,০০০ × ৮২/১০০) টাকা = ১,২৩,০০০ টাকা। উক্ত ১,২৩,০০০ টাকার মধ্যে শাহরিয়ার পাবে = ( ১,২৩,০০০ × ১০/১০০) টাকা = ১১,১৮১.৮২ টাকা।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
শাহরিয়ার সর্বোচ্চ কত টাকা মুনাফা পেতে পারেন? সমিতির বৈশিষ্ট্যের আলো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর