প্রতিষ্ঠানের প্রেক্ষিতে রাইয়্যান মাহমুদ ও আরহাম কাদিরের মধ্যে কাকে বেশি মর্যাদাপূর্ণ বলে তুমি মনে কর? যুক্তিসহ লেখ।
উত্তর: রাইয়্যান মাহমুদ সাধারণ শেয়ার ক্রয় করেন এবং আরহাম কাদির অগ্রাধিকার শেয়ার ক্রয় করেন। তাদের উভয়ের শেয়ারের মধ্যে সাধারণ শেয়ার অধিক মর্যাদাপূর্ণ। যে শেয়ার মালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাবার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। অন্যদিকে যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বণ্টন ও বিলোপসাধনকালীন সময়ে মূলধন ফেরতে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে বেশি অগ্রাধিকার পায় তাকে অগ্রাধিকার শেয়ার বলে। উদ্দীপকের রাইয়্যান মাহমুদ তার নিজের ব্যবসায়িক মুনাফা থেকে এক কোটি টাকার KB কোম্পনির শেয়ার কিনেন। কোম্পানির পরিচালক নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এছাড়াও তিনি কোম্পানি থেকে প্রচুর লভ্যাংশ পান এবং পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ঝুঁকি গ্রহণে, অনিচ্ছুক জনাব আরহাম কাদির তার চাকরি শেষে প্রাপ্ত এক কোটি টাকার একই কোম্পানির শেয়ার কিনেন। তিনি উক্ত প্রতিষ্ঠান থেকে বছর শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পান। অগ্রাধিকার শেয়ার মালিকগণের লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের পূর্বে দেওয়া হলেও এরা মূলত কোম্পানির পাওনাদার। অন্যদিকে সাধারণ শেয়ারহোল্ডারগণ কোম্পানির মালিক হিসেবে গণ্য হয়। তাই এরা কোম্পানির ভোটে প্রার্থী হতে পারে, ভোট দিতে পারে, সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে, সভায় নিজের মতামত ব্যক্ত করতে পারে, যা অগ্রাধিকার শেয়ার মালিকদের পক্ষে সম্ভব নয়। তাই আমি মনে করি, রাইয়্যান মাহমুদ এবং আরহাম কাদিরের মধ্যে রাইয়্যান মাহমুদের ক্রয়কৃত সাধারণ শেয়ার অধিক মর্যাদাপূর্ণ।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
প্রতিষ্ঠানের প্রেক্ষিতে রাইয়্যান মাহমুদ ও আরহাম কাদিরের মধ্যে কাকে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর