উদ্দীপকে 'জীবনযাত্রার মান উন্নয়নে জেলেদের সিদ্ধান্ত ইতিবাচক'- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জেলেরা উৎপাদক সমবায় সমিতি গঠন করেছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। কতিপয় উৎপাদকগণ উৎপাদন সুবিধা ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য য়ে সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।এ ধরনের সমিতি মূলত কোনো এলাকায় নিজেদের প্রয়োজন মিটানোর জন্য বা আর্থিক ও বৃহদায়তন উৎপাদনের সুবিধা অর্জনের লক্ষ্যে গঠিত হয়। এটি দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের কালু মিয়া একজন গরিব জেলে। তিনি ভরা মৌসুমে তার মত আরও অনেককেই সাথে নিয়ে ট্রলারে করে সাগরে মাছ ধরতে যায়। তারা বছরের বিভিন্ন মৌসুমে সাগরে মাছ ধরে এবং উপার্জিত অর্থ দিয়ে সংসার চালায়। কিন্তু উপার্জিত অর্থ দিয়ে তাদের সংসারে সব সময় অভাব-অনটন লেগেই থাকে। এজন্য তারা নিজেদের আর্থিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে একটি সংগঠন গড়ে তোলে যার সদস্য সংখ্যা ৩৫ জন। বর্তমানে তারা তাদের আয়ের একটা অংশ সংগঠনে জমা করে। উক্ত জমাকৃত টাকা দিয়ে তারা আশা করছে একটি মাছ ধরার ট্রলার ক্রয় করতে পারবে এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। সমবায় হচ্ছে এমন এক সংগঠন যা ব্যক্তি, সমাজ তথা দেশের কল্যাণে কাজ করে।এরূপ সংগঠনের মাধ্যমে সদস্যদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। উক্ত সঞ্চিত অর্থ দিয়ে নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে এবংমধ্যস্বত্বভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে। তাই আমি মনে করি," উদ্দীপকের জেলেদের গঠিত উৎপাদক সমবায় সমিতির মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে 'জীবনযাত্রার মান উন্নয়নে জেলেদের সিদ্ধান্ত ইতিবাচক'- বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর