তুমি কী মনে কর কার্যকরী কমিটি কর্তৃক ৩০০ শেয়ার ক্রয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করা যৌক্তিক ছিল? তোমার মতামত ব্যাখ্যা কর।
উত্তর: কার্যকরী কমিটি কর্তৃক ৩০০ শেয়ার ক্রয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করা যৌক্তিক ছিল। সমবায় সমিতির সদস্যদের মধ্যে যাতে কোনো ধরনের অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি না হয় তাই সমবায়ের সদস্যদের মধ্যে অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেয়া হয় না। সমবায় সমিতির সকল সদস্যদের অধিকার সমান। তাই সমিতিতে কোনো সদস্য একাই এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না। উদ্দীপকে বলা হয়েছে, একতা সমবায় সমিতির মোট মূলধন ১ লক্ষ টাকা, যা ১০০ টাকা করে ১,০০০ শেয়ারে বিভক্ত। উক্ত সমিতির মোট সদস্য ১০০ জন তাঁতকল শ্রমিক। এদের মধ্যে একজন সদস্য একাই ৩০০ শেয়ার কিনতে চায়। কিন্তু সমিতিটির কার্যকরী কমিটি তা প্রত্যাখ্যান করে। সমবায় সমিতির কোনো সদস্য যাতে অধিক শেয়ার ক্রয় করে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য চাইলেও এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না। এক্ষেত্রে.-একজন সদস্য কিনতে পারবে সর্বোচ্চ (১,০০০ × ২০%) = ২০০ শেয়ার। অথচ সমিতির একজন সদস্য কিনতে চাইছে ৩০০ শেয়ার। তাই আমি মনে করি, কার্যকরী কমিটি কর্তৃক ৩০০ শেয়ার ক্রয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করা যৌক্তিক ছিল।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
তুমি কী মনে কর কার্যকরী কমিটি কর্তৃক ৩০০ শেয়ার ক্রয়ের প্রস্তাবটি প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর