উদ্দীপকে বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যাচাই কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যথার্থ নয়। সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩)% বা ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০-১৮)% বা ৮২% সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। উদ্দীপকে ফুলতলার গাড়াখোলা গ্রামের ৭০ জন তাঁতি মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিন বছরে তাদের মূলধন দাঁড়ায় ৩০ লক্ষ টাকা। চতুর্থ বছরে মোট মুনাফার ২,০০,০০০ টাকা হতে ২৫,০০০ টাকা তাদের সংরক্ষিত তহবিলে এবং ১০,০০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করেন। অবশিষ্ট টাকা সদস্যরা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেন। উদ্দীপকে বর্ণিত সমিতির বিধান অনুযায়ী সংরক্ষিত তহবিলের পরিমাণ (২,০০,০০০ × ১৫%) = ৩০,০০০ টাকা, উন্নয়ন তহবিলের পরিমাণ (২,০০,০০০ × ৩%) = ৬,০০০ টাকা এবং সদস্যদের মধ্যে বণ্টিত মুনাফা পরিমাণ (২,০০,০০০ × ৮২%) = ১,৬৪,০০০ টাকা। কিন্তু উদ্দীপকের প্রতিষ্ঠানটি সংরক্ষিত তহবিলে (৩০,০০০ – ২৫,০০০) = "৫,০০০ টাকা কম রাখে। উন্নয়ন তহবিলে (১০,০০০ – ৬,০০০) = ৪,০০০ টাকা বেশি রাখে।সদস্যদের মধ্যে (২,০০,০০০ - ৩৫,০০০) = ১,৬৫,০০০ টাকা বণ্টিত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যথার্থ নয়।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যাচাই কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর