উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি। কতিপয় উৎপাদকগণ উৎপাদন সুবিধা ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য যে সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। এ ধরনের সমিতি মূলত কোনো এলাকায় নিজেদের প্রয়োজন মিটানোর জন্য বা আর্থিক ও বৃহদায়তন উৎপাদনের সুবিধা অর্জনের লক্ষ্যে গঠিত হয়। এটি দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে ফুলতলার গাড়াখোলা গ্রামের ৭০ জন তাঁতি মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে নানা অসুবিধা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সম্মিলিতভাবে এ ধরনের সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। তাঁতিদের কর্তৃক গঠিত সমিতি উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর