উদ্দীপকের সমবায়ীদের প্রত্যেকের এক ভোট হওয়ায় সমবায়ের কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সমবায়ীদের প্রত্যেকের এক ভোট হওয়ায় সমবায়ের সাম্যের নীতির প্রতিফলন ঘটেছে। সমবায় সমিতি সাম্যের আদর্শে অনুপ্রাণিত। সাম্য মানে সমান। সমবায়ে সমাজের বিভিন্ন শ্রেণি, ধর্ম, বর্ণের মানুষের আগমন ঘটতে পারে। এক্ষেত্রে যে যেখান থেকেই আসুক না কেন তারা সবাই সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিকভাবে সমান মর্যাদার অধিকারী। তাই সমবায়ে যে যেই পরিমাণে শেয়ার মূলধনের মালিকই হোক না কেন সবাই এক ভোটের অধিকারী। উদ্দীপকের কমল একটি তাঁতি সমবায় সমিতির সদস্য। অন্যদের তুলনায় সে বিত্তবান। সমিতিটি একত্রে উৎপাদনের উপকরণ ক্রয় করে সমবায়ীদের মধ্যে বিক্রয় করে। সমবায়ের ২০ লক্ষ টাকা শেয়ার মূলধনের মধ্যে কমলের একাই ৪ লক্ষ টাকা। কমল চায় মূলধন বাড়িয়ে কর্তৃত্ব নিতে। কিন্তু নির্বাচনের সময় সবারই এক ভোট হওয়ায় তার চিন্তা কোনো কাজে আসেনি। উক্ত এক ভোট সমবায়ের সাম্য নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সমবায়ীদের প্রত্যেকের এক ভোট হওয়ায় সমবায়ের সাম্যের নীতির প্রতিফলন ঘটেছে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকের সমবায়ীদের প্রত্যেকের এক ভোট হওয়ায় সমবায়ের কোন নীতির প্রতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর