শক্তি যাতে দুর্বল না হয়- এটা বলতে আশিক কোন শক্তিকে বুঝিয়েছেন? তার ভাবনার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: শক্তি যাতে দুর্বল না হয় এটা বলতে আশিক ঐক্যের শক্তিকে বুঝিয়েছেন। সমবায়ীদের একত্রে মিলেমিশে চলার নীতিকেই একতাই বল নীতি বলে। সমবায়ের মূলমন্ত্রই একতাই বল। যা ঐক্যের শক্তিকে প্রাধান্য দেয় এবং বিচ্ছিন্নতা পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস চালায়। উদ্দীপকের আশিক এলাকার কৃষকদের সংগঠিত করে এ কটি সমবায় সমিতি গড়ে তুলেছেন। এখানে কৃষকরা সঞ্চয় জমা করে, নিজেরা ঋণ নেয়, জমাকৃত অর্থ বিনিয়োগ করে এবং একত্রে উপকরণ সংগ্রহ করে ও সময়ে সময়ে উৎপাদিত সামগ্রী একত্রে বিক্রয় করে। তাদের সমিতিটি থানা সমবায় সমিতির সদস্য। প্রতি তিন বার পর এর ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। এ নিয়ে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেজন্য আশিক শঙ্কায় থাকেন। তিনি ভাবেন কোনোভাবেই তাদের শক্তি যাতে দুর্বল না হয়। সমবায় সমিতি ঐক্যের শক্তিতে বলিয়ান। কেননা দরিদ্র ও সমমনা ব্যক্তিগণ একটি সুন্দর ভবিষ্যতের আশায় নিজেদের সীমিত সামর্থ্যকে একত্রিত করে সমবায় গঠন করে, তাই সফলতা লাভে সকল অবস্থায় সদস্যদের ঐকবদ্ধ থাকতে হয়। এরূপ ঐক্য সমিতিকে সাফল্যমণ্ডিত করে। তাই আমি মনে করি, উদ্দীপকের আশিক যে ঐক্যের শক্তির কথা বলেছেন তা যথার্থই ভালো বলেছেন।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
শক্তি যাতে দুর্বল না হয়- এটা বলতে আশিক কোন শক্তিকে বুঝিয়েছেন? তার ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর