উদ্দীপকে বর্ণিত এলাকার আর্থসামাজিক উন্নয়নে পদ্মা সমবায় সমিতির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পদ্মা সমবায় সমিতিটি হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, যা এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎপাদক সমবায় সমিতি কতিপয় উৎপাদকদের গড়ে ওঠা একটি সমিতি। উক্ত সমিতির উদ্দেশ্য হচ্ছে উৎপাদকদের উৎপাদন কার্য ফল্যপ্রসূ করার পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়া। এই সমিতির মাধ্যমে উৎপাদকরা মহাজন ও মধ্যস্থ ব্যবসায়ীদের অত্যাচার থেকে রক্ষা পায়। উদ্দীপকে বলা হয়েছে, ময়মনসিংহের গফরগাঁও এলাকায় 'পদ্মা সমবায় সমিতি' ও 'যমুনা সমবায় সমিতি' নামে দুটি সমবায় সমিতি রয়েছে। উক্ত সমিতিগুলোর মধ্যে পদ্মা সমবায় সমিতির সদস্যরা তাদের তৈরি করা নকশিকাঁথাগুলো একত্র করে রাজধানীর বিভিন্ন শপিং মলে প্রত্যাশিত মূল্যে বিক্রয় করে। পদ্মা সমবায় সমিতির বৈশিষ্ট্যটি উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। উৎপাদক সমবায় সমিতি এমন এক ধরনের সমিতি, যে সমিতির মাধ্যমে মধ্যস্থ ব্যবসায়ীদের একচেটিয়া দৌরাত্ম্য রোধ করে উৎপাদকদের স্বার্থ সংরক্ষণ করা যায়। এরূপ সমিতির মাধ্যমে সমিতির সদস্যরা তাদের উৎপাদিত পণ্য একসাথে বিক্রয় করে। এতে তারা অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়, যা তাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন সাধন করে। তাই বলা যায়, উদ্দীপকের উৎপাদক সমবায় সমিতি এলাকার আর্থসামাজিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত এলাকার আর্থসামাজিক উন্নয়নে পদ্মা সমবায় সমিতির ভূমিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর