"সামাজিক ব্যবসায় সামাজিক বৈষম্য হ্রাসে সহায়ক"-ব্যাখ্যা কর।
উত্তর: যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন বিনিয়োগ করে কিন্তু তার পিছনে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্য থাকে তাকে সামাজিক ব্যবসায় বলে। সামাজিক ব্যবসায়ের কাজ হলো বাণিজ্যিক কিন্তু এর মূল উদ্দেশ্য হলো ব্যবসায়কে দক্ষতার সাথে পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা। এটি এমন এক ধরনের ব্যবসায় যা সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণির মানুষকে কিছু দেয়ার জন্য গঠিত। স্বাস্থ্যসেবা, গৃহায়ন, দরিদ্রদেরকে ঋণদান, দরিদ্র শিশুদেরকে খাদ্য প্রদান ও শিক্ষা দান, পুষ্টিশিক্ষা, টিকাদান কর্মসূচি, নিরাপদ খাবার পানি সরবরাহ ইত্যাদি এরূপ ব্যবসায়ের উদাহরণ। এরূপ সাহায্য-সহযোগিতা সামাজিক বৈষম্য হ্রাসে সহায়ক।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
"সামাজিক ব্যবসায় সামাজিক বৈষম্য হ্রাসে সহায়ক"-ব্যাখ্যা কর।
উত্তর