তুমি কি মনে কর উদ্দীপকের উল্লিখিত সমবায়ের সদস্যরা সংরক্ষিত তহবিল থেকে ডিপ ফ্রিজ ক্রয় করার সম্পূর্ণ অর্থসংস্থান করতে পারবে? গাণিতিক ব্যাখ্যাসহ যুক্তি উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে সমবায় সমিতির সদস্যরা তাদের জমাকৃত সঞ্চিতি তহবিলের অর্থ ১,২৫,০০০ টাকা দিয়ে ১ টি ডিপ ফ্রিজ কিনার সিদ্ধান্ত নেয়। তারা তাদের সঞ্চিতি তহবিলে অর্থ দিয়ে উক্ত ডিপ ফ্রিজ কিনতে পারবে কিনা তা নিম্নে দেওয়া হলো- সমবায় আইন অনুযায়ী সংরক্ষিত তহবিলে মোট মুনাফার ১৫% জমা রাখতে হয়। উদ্দীপকের সমিতিটির তিন বছরের মোট মুনাফার পরিমাণ = ৩,০০,০০০ + ৩,৫০,০০০ + ৪,২৫,০০০ = ১০,৭৫,০০০ টাকা। সুতরাং তিন বছরে তাদের মোট জমার পরিমাণ = (১০,৭৫,০০০ × ১৫%)= ১,৬১,২৫০ টাকা। উদ্দীপকের সমিতিটির তিন বছরে সঞ্চিতি তহবিলে জমার পরিমাণ ১,৬১,২৫০ টাকা। অথচ তাদের ডিপ বক্স কিনতে প্রয়োজন (২৫,০০০ × ৫) = ১,২৫,০০০ টাকা।এক্ষেত্রে তাদের (১,৬১,২৫০ - ১,২৫,০০০) = ৩৬,২৫০ টাকা বেশি আছে। তাই আমি মনে করি, উদ্দীপকের সমিতির সঞ্চিত তহবিলের অর্থ দিয়ে ডিপ ফ্রিজ ক্রয় করতে পারবে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের উল্লিখিত সমবায়ের সদস্যরা সংরক্ষিত তহবিল থে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর