মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাসে সমবায় সমিতি কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর: পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় সমিতির সদস্যগণ মধ্যস্বত্বভোগীদের ছাড়াই যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পায়। সমবায় সংগঠন সমাজের কম বিত্তসম্পন্ন বা বিত্তহীন লোকদের সংগঠন। সাধারণত দরিদ্র কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর বা শিল্পী ইত্যাদি শ্রেণির লোকরাই অধিক হারে সমবায়ের সদস্যপদ গ্রহণ করে। এরা সমবায় সংগঠনের সদস্যপদ গ্রহণ করার ফলে মহাজন, জোতদার, সুদখোর, পাইকার বা খুচরা ব্যবসায়ীদের শরণাপন্ন হতে হয় না। ফলে সমিতির মাধ্যমে তাদের শোষণ থেকে মুক্তি পায়। যে কারণে সমবায়ের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পায়।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাসে সমবায় সমিতি কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর