কোন বৈশিষ্ট্যের বলে 'স্টার কর্পোরেশন লি.' আদালতে মামলা। করতে পারবে? এর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: যকৃত্রিম ব্যক্তিসত্তা বৈশিষ্ট্য বলে 'স্টার কর্পোরেশন লি.' আদালতে মামলা করতে পারবে।- ব্যক্তি না হয়েও আইনের মাধ্যমে গঠিত হওয়ায় কোম্পানি একজন ব্যক্তির মত নিজ নামে সকল ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে পারে বলে একে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে। নির্দিষ্ট আইনের আওতায় সৃষ্টি হয় বলে আইন কোম্পানিকে রক্তমাংসে গড়া মানুষের ন্যায় একটি কৃত্রিম ব্যক্তিসত্তা প্রদান করেছে। উদ্দীপকে বলা হয়েছে, ২০২২ সালে 'স্টার কর্পোরেশন লি. এর আর্থিক পরিস্থিতি ভালো হওয়ায় তারা 'সাগর কর্পোরেশন লি. এর ৬৫% শেয়ার ক্রয় করে নেয়। ২০২৩ সালে 'স্টার কর্পোরেশন লি.' এর দেনাদার 'আনোয়ার কর্পোরেশন লি.' ২৫ কোটি টাকা পরিশোধে অস্বীকৃতি জানায়। এতে 'স্টার কর্পোরেশন লি.' টাকা আদায়ের জন্য 'আনোয়ার কর্পোরেশন লি.' এর বিরুদ্ধে আদালতে মামলা করার মাধ্যমে টাকা আদায় করতে পারে। কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তা বলে নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে, লেনদেন করতে এবং প্রয়োজনে মোকদ্দমা দায়ের করতে পারে। অন্যরাও একইভাবে কোম্পানির বিরূদ্ধে মামলা দায়ের করতে পারে। তাই উদ্দীপকের কোম্পানি এই কৃত্রিম ব্যক্তিসত্তা বৈশিষ্ট্য বলেই আদালতে মামলা করতে পারবে বলে আমি মনে করি
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
কোন বৈশিষ্ট্যের বলে 'স্টার কর্পোরেশন লি.' আদালতে মামলা। করতে পারবে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর