বোনাস শেয়ার মুদ্রাস্ফীতি রোধে সহায়ক ব্যাখ্যা কর।
উত্তর: শেয়ারহোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বণ্টন করা হলে ঐ-শেয়ারকে বোনাস শেয়ার বলে। কোম্পানির অর্জিত মুনাফার সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসেবে বণ্টন না করে অংশবিশেষ এর সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়। এরূপ তহবিলে সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভার সিদ্ধান্তক্রমে উক্ত তহবিলের অর্থকে মূলধনে পরিণত করার লক্ষ্যে বোনাস শেয়ার বণ্টন করা হয়। উক্ত শেয়ার বণ্টন করলে শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ অর্থের পরিমাণ কমে যায়। আর শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ অর্থের পরিমাণ কমে গেলে তাদের ক্রয় ক্ষমতাও কমে যায়, যা মুদ্রাস্ফীতি রোধে সহায়ক। তাই বলা যায়, বোনাস শেয়ার মুদ্রাস্ফীতি রোধে সহায়ক।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
বোনাস শেয়ার মুদ্রাস্ফীতি রোধে সহায়ক ব্যাখ্যা কর।
উত্তর