"জেলেরা যে সমবায় প্রতিষ্ঠা করবে তা ভবিষ্যতে অর্থের প্রয়োজন মেটাতে পারবে”- উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জেলেরা ঋণদান সমবায় সমিতি গঠন করেছে, এর দ্বারা তারা ভবিষ্যৎ অর্থের প্রয়োজন মেটাতে পারবে। বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিগণ ঋণ সুবিধা প্রাপ্তির লক্ষ্যে যে সমিতি গঠন করে তাকে ঋণদান সমবায় সমিতি বলে। এরূপ সমিতির সদস্যদের ক্রয়কৃত শেয়ার ও জমাকৃত আমানত এবং প্রয়োজনে সমবায় ব্যাংক বা অন্যান্য ব্যাংক হতে তহবিল সংগ্রহ করে তা থেকে প্রয়োজনমতো সমবায়ীদের ঋণ দেয়া হয়। উদ্দীপকে বলা হয়েছে, টেকনাফের জেলেরা স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট থেকে ঋণ নিতে হয়। এরূপ অবস্থায় জেলেরা তাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একত্রিত হয়ে একটি সমবায় গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এ বিষয়ে নিবন্ধকের সাথে পরামর্শ করলে নিবন্ধক তাদেরকে সমবায়ের দলিল প্রস্তুত এবং তা নিবন্ধন করার পরামর্শ দেন। উদ্দীপকের সমিতিটি হচ্ছে ঋণদান সমবায় সমিতি। এরূপ সমিতি গঠনের মাধ্যমে উদ্দীপকের জেলেরা বিভিন্ন সময়ে ঋণ সুবিধা ভোগ করবে। তাছাড়াও এরূপ সমিতির সদস্যদের ক্রয়কৃত শেয়ার ও জমাকৃত আমানত এবং প্রয়োজনে সমবায় ব্যাংক বা অন্যান্য ব্যাংক হতে তহবিল সংগ্রহ করে সমবায়ীদের প্রয়োজনমতে ঋণ দেয়। এতে সমবায়ের সদস্যরা সুদি মহাজনদের হাত থেকে রক্ষা পায়। তাই আমি মনে করি, উদ্দীপকের জেলেরা যে ঋণদান সমবায় সমিতি গঠন করেছে তা তাদের অর্থের প্রয়োজন মেটাতে পারবে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
"জেলেরা যে সমবায় প্রতিষ্ঠা করবে তা ভবিষ্যতে অর্থের প্রয়োজন মেটাতে প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর