উদ্দীপকের নিবন্ধক টেকনাফের জেলেদের কোন দলিল প্রস্তুত করতে বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নিবন্ধক টেকনাফের জেলেদের উপবিধি দলিল প্রস্তুত করতে বলেছেন। যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণসংক্রান্ত নিয়মনীতি লেখা থাকে তাকে সমবায় উপবিধি বলে। সমবায় সমিতির উপবিধিকে সমিতির গঠনতন্ত্র বা সমিতির মূল দলিল বলা হয়। এর ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, টেকনাফের জেলেরা স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট থেকে ঋণ নিতে হয়। এরূপ অবস্থায় জেলেরা তাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একত্রিত হয়ে একটি সমবায় গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এ বিষয়ে নিবন্ধকের সাথে পরামর্শ করলে নিবন্ধক তাদেরকে সমবায়ের দলিল (অর্থাৎ উপবিধি) প্রস্তুত এবং তা নিবন্ধন করার পরামর্শ দেন। তাই বলা যায়, উদ্দীপকের নিবন্ধক টেকনাফের জেলেদের উপবিধি দলিল প্রস্তুত করতে বলেছেন।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকের নিবন্ধক টেকনাফের জেলেদের কোন দলিল প্রস্তুত করতে বলেছেন? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর