সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের সংগঠনের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জেলেরা ভোক্তা সমবায় সমিতি গঠন করেছে, যা সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্দিষ্ট এলাকার ভোগকারীরা মধ্যস্বত্ব ভোগকারীদের হাত থেকে রক্ষা ও কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তাগণ এরূপ সমিতি গঠন করে। উদ্দীপকে বলা হয়েছে, ময়নামতি এলাকার ৫০ জন সদস্য মিলে একটা সমবায় সমিতি গঠন করেন। সমিতির মাধ্যমে তারা গৌরিপুর বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করে সামান্য লাভে সমিতির সদস্যদের মধ্যে বিক্রি করেন। গত বছর তারা প্রচুর মুনাফা অর্জন করে। প্রতিষ্ঠানটি যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তারা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত গ্রহণ করে। কোনো সদস্য এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। সমবায় হচ্ছে এমন এক সংগঠন যা ব্যক্তি, সমাজ তথা দেশের কল্যাণে কাজ করে। এরূপ সংগঠনের মাধ্যমে সদস্যরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে এবং মধ্যস্বত্বভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে। উদ্দীপকের ভোক্তা সমবায় সমিতির মাধ্যমে সদস্যরা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবে। এতে তারা মধ্যস্বত্বভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পাবে। তাই আমি মনে করি, উদ্দীপকের জেলেদের গঠিত ভোক্তা সমবায় সমিতির মাধ্যমে তাদের আর্থ-সামাজিক মান উন্নত হবে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের সংগঠনের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর