উদ্দীপকের গৃহ নির্মাণ ঋণ না দিয়ে চালের কল বসানোর প্রস্তাবটি গ্রহণযোগ্য কি-না? সমবার নিয়মানুযায়ী বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সমিতিতে গৃহ নির্মাণ ঋণ না দিয়ে চালের কল বসানোর প্রস্তাবটি গ্রহণযোগ্য। সমবায় সমিতির সংরক্ষিত তহবিলের জমার পরিমাণ ১৫%। অন্যদিকে ঋণদান সমবায় সমিতিতে অতিরিক্ত রাখতে হয় ১০%। কিন্তু উদ্দীপকের সমিতিতে ঋণ না দিয়ে চালের কল বসানোর প্রস্তাব দেওয়া হয়। তাই তাদের চালের কল বসানো বাবদ টাকা যাবে সংরক্ষিত তহবিলের ১৫% থেকে। সমবায় আইন অনুযায়ী সংরক্ষিত তহবিলে মোট মুনাফার ১৫% জমা রাখতে হয়। উদ্দীপকের সমিতিটির তিন বছরের মোট মুনাফার পরিমাণ = (২,০০,০০০ + ২,৩০,০০০ + ২,৫০,০০০) = ৬,৮০,০০০ টাকা। সুতরাং তিন বছরে তাদের মোট জমার পরিমাণ = (৬,৮০,০০০ × ১৫%) = ১,০২,০০০ টাকা। উদ্দীপকের সমিতিটির তিন বছরে সঞ্চিতি তহবিলে জমার পরিমাণ ১,০২,০০০ টাকা। অথচ তাদের চালের কল বসানোর জন্য প্রয়োজন ১,০০,০০০ টাকা। এক্ষেত্রে তাদের (১,০২,০০০ - ১,০০,০০০) = ২,০০০ টাকা বেশি আছে। তাই আমি মনে করি, উদ্দীপকের সমিতিতে গৃহ নির্মাণ ঋণ না দিয়ে চালের কল বসানোর প্রস্তাবটি গ্রহণযোগ্য।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকের গৃহ নির্মাণ ঋণ না দিয়ে চালের কল বসানোর প্রস্তাবটি গ্রহণযো…
উদ্দীপক
এক সদস্য গৃহ নির্মাণ ঋণ না দিয়ে ১,০০,০০০টাকা মূল্যের /চালের কল বসানোর প্রস্তাব করেন।উত্তর
উত্তর
উত্তর
উত্তর