সমবায় সমিতিতে সাম্যের নীতি মেনে চলতে হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সমবায় সমিতির সদস্যদের পরিচয় যাই হোক না কেন সকল সদস্যই সমান মর্যাদার অধিকারী এরূপ নীতিকেই সাম্যের নীতি বলে। সমবায় সমিতি সাম্যের আদর্শে অনুপ্রাণিত। যে কোনো সমবায়ের ক্ষেত্রে সাম্যের নীতি অতীব জরুরি। সাম্যের নীতি পরিহার করলে কোনো সমবায়ই উন্নতি করতে পারবে না। সমবায় সমিতিতে আইনের দ্বারা সকল সদস্যদের সমঅধিকার স্বীকৃত। এর সদস্যরা সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিকভাবে যে যেমনই হোক না কেন সবাই এখানে সমান মর্যাদার অধিকারী। সমবায়ে যে যেই পরিমাণে শেয়ার মূলধনের মালিক হোক না কেন সবাই এক ভোটের অধিকারী।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
সমবায় সমিতিতে সাম্যের নীতি মেনে চলতে হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর