উদ্দীপকে শ্রমিকরা নির্বাচনে সবাই সমানভাবে অংশগ্রহণ করে-সমবায়ের মূলনীতির আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শ্রমিকরা নির্বাচনে সবাই সমানভাবে অংশগ্রহণ করে -এটি সমবায়ের সাম্য নীতির অন্তর্ভুক্ত। সমবায় সমিতি সাম্যের আদর্শে অনুপ্রাণিত। সাম্য মানে সমান। সমবায়ে সমাজের বিভিন্ন শ্রেণী, ধর্ম, বর্ণের মানুষের আগমন ঘটতে পারে। এক্ষেত্রে যে যেখান থেকেই আসুক না কেন তারা সবাই সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিকভাবে সমান মর্যাদার অধিকারী। তাই সমবায়ে যে যেই পরিমাণে শেয়ার মূলধনের মালিকই হোক না কেনো সবাই এক ভোটের অধিকারী। উদ্দীপকে বলা হয়েছে, মুন টেক্সটাইল মিলের শ্রমিকরা নিজেদের অর্থে সদস্যদের আর্থসামাজিক কল্যাণের কথা ভেবে একটি বিপনি গড়ে তুলেছে। নিজেদের মধ্য থেকে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি এটি পরিচালনা করে। প্রায় তিনবছর পরপর এই কমিটির নির্বাচন হয়। এখানে শেয়ার মূলধন যার যা-ই থাকুক না কেন সবাই সমানভাবে অংশগ্রহণ করে। সমবায় আইন অনুযায়ী একজন সদস্য যে পরিমাণ শেয়ারই ক্রয় করুক না কেন প্রত্যেকেই এক ভোটের অধিকারী। এক ভোট দেওয়ার এমন বিষয়টি সমবায়ের সাম্য নীতির অন্তর্ভুক্ত। এতে কেউ চাইলেও এক ভোটের অধিক ভোট দিতে পারে না। অর্থাৎ সমবায়ের নির্বাচনে সবারই সমানভাবে অংশগ্রহণের সুযোগ রয়েছে। উদ্দীপকের সমিতিতেও এমন সুযোগটি থাকায় সংগঠনটির সদস্যদের মধ্যে সন্তুষ্টি বিরাজ করে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে শ্রমিকরা নির্বাচনে সবাই সমানভাবে অংশগ্রহণ করে-সমবায়ের মূলন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর