সদস্য প্রকৃতি বিচারে উদ্দীপকের সমবায় সমিতি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: সদস্যদের প্রকৃতি বিচারে উদ্দীপকের সমিতিটি ভোক্তা সমবায় সমিতি। কতিপয় ভোক্তাগণ মধ্যস্বত্ব ভোগকারীদের হাত থেকে রক্ষা ও কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তাগণ এরূপ সমিতি গঠন করে। উদ্দীপকে বলা হয়েছে, মুন টেক্সটাইল মিলের শ্রমিকরা নিজেদের অর্থে সদস্যদের আর্থসামাজিক কল্যাণের কথা ভেবে একটি বিপনি গড়ে তুলেছে। এখানে তারাই মালিক তারাই ক্রেতা। নিজেদের মধ্য থেকে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি এটি পরিচালনা করে। উক্ত সমিতির এমন কার্যক্রমগুলো ভোক্তা সমবায় সমিতির সাথে মিল রয়েছে। তাই বলা যায়, সদস্যদের প্রকৃতি বিচারে উদ্দীপকের সমিতিটি ভোক্তা সমবায় সমিতি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
সদস্য প্রকৃতি বিচারে উদ্দীপকের সমবায় সমিতি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর