'সততা' সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয় কর।
উত্তর: 'সততা' সমিতির প্রত্যেক সদস্যদের প্রাপ্ত মুনাফার পরিমাণ ৮,২০০ টাকা। সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩)% = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০ – ১৮)% = ৮২% সদস্যদের মধ্যে বন্টন করা হয়। উদ্দীপকের সিলেটের জৈন্তাপুর এলাকার ১০০ জন কৃষক পণ্য উৎপাদন, ক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে সততা নামে একটি সমবায় সমিতি গঠন করে। সমিতির প্রত্যেক সদস্যদের শেয়ার সমান। ২০২৪ সালে উক্ত সমিতি ১০ লক্ষ টাকা মুনাফা অর্জন করে। সমবায় আইন অনুযায়ী তারা অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বন্টন করে। উদ্দীপকের সমিতির মোট মুনাফা ১০,০০,০০০ টাকা। উক্ত মুনাফার ৮২% টাকা সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবে। এক্ষেত্রে সদস্যরা পাবে [গণিত] টাকা সমবায় আইন অনুযায়ী সদস্যরা ৮,২০,০০০ টাকা পাবে। উক্ত টাকার মধ্য হতে প্রত্যেক সদস্য পাবে (৮,২০,০০০ ÷ ১০০) = ৮,২০০ টাকা।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
'সততা' সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয় কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর