উদ্দীপকে সমবায় সমিতি করে জেলেরা কীভাবে উপকৃত হতে পেরেছে? তোমার বক্তব্য দাও।
উত্তর: উদ্দীপকের জেলেরা সমবায় সমিতি করে নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে উপকৃত হতে পেরেছে। কতিপয় ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে সমবায় আইন অনুযায়ী যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। সমবায়ের শাব্দিক অর্থ হলো সম্মিলিত বা যৌথভাবে কাজ করা। অর্থাৎ কোন সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্যে সকলে মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে স্বেচ্ছায় কাজ করাই হচ্ছে সমবায়। সমবায়ের মূলমন্ত্র হচ্ছে 'ঐকতাই বল।' উদ্দীপকে পদ্মাপারের রহিমপুর গ্রামের ৬০ জন জেলে মিলে একটি সমবায় সমিতি গঠন করেছে। উক্ত সমিতিটি ২০২৪ সালে ২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে। এতে তারা মহাজনদের দৌরাত্ম থেকে রক্ষা পেয়ে আনন্দিত। সমবায় হচ্ছে এমন এক সংগঠন যা ব্যক্তি, সমাজ তথা দেশের কল্যাণে কাজ করে। এরূপ সংগঠনের মাধ্যমে সদস্যদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। উক্ত সঞ্চিত অর্থ দিয়ে নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে এবং মধ্যস্বত্বভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে। সমিতির মাধ্যমেই উদ্দীপকের জেলেরা মুনাফা অর্জনের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধন করতে সক্ষম হয়েছে এবং মহাজনদের দৌরাত্ম থেকে রক্ষা পেয়েছে। তাই আমি মনে করি, উদ্দীপকের জেলেরা সমবায় সমিতি করে নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে উপকৃত হতে পেরেছে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকে সমবায় সমিতি করে জেলেরা কীভাবে উপকৃত হতে পেরেছে? তোমার বক্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর