উদ্দীপকের সমবায় সমিতিটি সাংগঠনিক স্তরের ভিত্তিতে কোন ধরনের সমবায় সমিতি?
উত্তর: উদ্দীপকের সমবায় সমিতি সাংগঠনিক স্তরের ভিত্তিতে প্রাথমিক সমবায় সমিতি। সমবায়ে যোগদানকারী ব্যক্তিবর্গকে নিয়ে প্রাথমিক পর্যায়ে যে সমবায় সমিতি গঠিত হয় তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে। সাধারণভাবে সমবায় সমিতি বলতে প্রাথমিক সমবায় সমিতিকেই বুঝায়। এরূপ সমিতি সমবায়ের সদস্যদের মধ্য হতে নির্বাচিত নির্বাহী কমিটি কর্তৃক পরিচালিত হয়। উদ্দীপকে পদ্মাপারের রহিমপুর গ্রামের ৬০ জন জেলে মিলে একটি সমবায় সমিতি গঠন করেছে। উক্ত সমিতিটি ২০২৪ সালে ২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে। এতে তারা মহাজনদের দৌরাত্ম থেকে রক্ষা পেয়ে আনন্দিত। তাদের এই সমিতিটি প্রাথমিক সমবায় সমিতির সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সমবায় সমিতি সাংগঠনিক স্তরের ভিত্তিতে প্রাথমিক সমবায় সমিতি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকের সমবায় সমিতিটি সাংগঠনিক স্তরের ভিত্তিতে কোন ধরনের সমবায় সম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর