সমবায়ের কোন নীতি জনাব রহিমের নির্বাচিত হওয়ার পিছনে ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
উত্তর: সমবায়ের গণতন্ত্র নীতি জনাব রহিমের নির্বাচিত হওয়ার পিছনে ভূমিকা রেখেছে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত অনুযায়ী প্রতিনিধি নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থাকেই গণতন্ত্র বলে। সমবায় সমিতিকে সব সময়ই গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি শ্রদ্ধশীল থাকতে হয়। এর ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচনে সকল সদস্য স্বেচ্ছায় তাদের মতামত প্রকাশ করতে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও গণতান্ত্রিক নীতিমালা অনুসরণ করা হয়। উদ্দীপকে সততা সমবায় বিপণি বিতান লি: এর শেয়ার সংখ্যা ২০,০০০ টি। এ সমিতির সদস্য জনাব রহিম সমিতিতে জয়ী হওয়ার জন্য একাই ৪,০০০ টি শেয়ার ক্রয় করেছেন। কিন্তু তিনি ৪৫টি ভোট (৯০% ভোট) পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনের মাধ্যমে এভাবে জয়ী হওয়ার বিষয়টি সমিতির গণতন্ত্র নীতির সাদৃশ। তাই বলা যায়, সমবায়ের গণতন্ত্র নীতি জনাব রহিমের নির্বাচিত হওয়ার পিছনে ভূমিকা রেখেছে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
সমবায়ের কোন নীতি জনাব রহিমের নির্বাচিত হওয়ার পিছনে ভূমিকা রেখেছে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর