ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝায়?
উত্তর: নির্দিষ্ট এলাকার ভোগকারীরা কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তাগণ ভোক্তা সমবায় সমিতি গঠন করে। এরূপ সমিতি গঠনের মাধ্যমে ক্রেতাগণ বৃহদায়তন ক্রয় সুবিধা পেতে পারে এবং ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ করতে পারে। কেবল পণ্য প্রাপ্তিই নয়, এটি সদস্যদের আর্থিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরূপ সমিতির বিশেষ বৈশিষ্ট্য হলো এর লভ্যাংশ সদস্যদের মধ্যে শেয়ার অনুপাতে বণ্টন না করে তাদের প্রত্যেকের সারা বছরের ক্রয়মূল্যের অনুপাতে বণ্টন করা হয়।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝায়?
উত্তর